Logo

সচিবালয় থেকে পায়ে হেঁটে ডিসি সম্মেলনে গেলেন প্রধানমন্ত্রী

profile picture
নিজস্ব প্রতিবেদক
৩ মে, ২০২৬, ১২:১০
সচিবালয় থেকে পায়ে হেঁটে ডিসি সম্মেলনে গেলেন প্রধানমন্ত্রী
ছবি: সংগৃহীত

রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (৩ মে) সকালে এ আয়োজন শুরু হয়।

বিজ্ঞাপন

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, সকাল ১০টা ২০ মিনিটের দিকে সচিবালয়ে নিজের কার্যালয় থেকে হেঁটেই সম্মেলনস্থলে পৌঁছান প্রধানমন্ত্রী।

পথে দুই পাশের সড়কে দাঁড়িয়ে থাকা সাধারণ মানুষ তাকে শুভেচ্ছা জানান। তিনি হাত নেড়ে তাদের অভিবাদনের জবাব দেন।

বিজ্ঞাপন

উদ্বোধনী অনুষ্ঠানে দেশের বিভিন্ন জেলার জেলা প্রশাসকেরা উপস্থিত ছিলেন। সম্মেলনে প্রশাসনের বিভিন্ন কার্যক্রম ও গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD