Logo

টানা বৃষ্টিতেও দূষণ কমেনি, বিশ্বের শীর্ষে ঢাকার বায়ুদূষণ

profile picture
নিজস্ব প্রতিবেদক
৩ মে, ২০২৬, ১১:৫১
টানা বৃষ্টিতেও দূষণ কমেনি, বিশ্বের শীর্ষে ঢাকার বায়ুদূষণ
ছবি: সংগৃহীত

টানা কয়েক দিনের বৃষ্টির পরও রাজধানী ঢাকার বায়ুমানে উল্লেখযোগ্য উন্নতি দেখা যায়নি। বরং বাতাসে ক্ষতিকর ধূলিকণার মাত্রা বেড়ে যাওয়ায় আজও বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় শীর্ষস্থানে রয়েছে ঢাকা। সাধারণত বৃষ্টিপাত হলে বায়ুদূষণ কিছুটা কমে আসে, তবে এবার সেই প্রত্যাশা পূরণ হয়নি।

বিজ্ঞাপন

আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী, রবিবার (৩ মে) ঢাকার বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়েছে।

আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের তথ্য বলছে, সকাল সাড়ে ৯টার দিকে ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ছিল ১৫৪। এই স্কোরের ভিত্তিতে সেদিন বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষ অবস্থানে উঠে এসেছে রাজধানী।

বিজ্ঞাপন

একই সময়ে দূষিত শহরের তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা শহর, যার স্কোর ১৪৯। এছাড়া ১৩৭ স্কোর নিয়ে তৃতীয় ও চতুর্থ অবস্থানে রয়েছে ভারতের দুটি শহর যথাক্রমে কোলকাতা ও দিল্লি। তালিকার পঞ্চম অবস্থানে রয়েছে চীনের সাংহাই শহর (স্কোর ১২২)।

দূষিত বাতাসে শীর্ষ দশে থাকা অন্য শহরগুলোর বাতাসের মানের স্কোর ৮৯ থেকে ১৫৪-এর মধ্যে।

বিজ্ঞাপন

বায়ুমানের আন্তর্জাতিক সূচক অনুযায়ী, একিউআই স্কোর শূন্য থেকে ৫০ হলে তা ‘ভালো’ হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ স্কোরকে ‘মাঝারি’ এবং ১০১ থেকে ১৫০ স্কোরকে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ ধরা হয়। এছাড়া ১৫১ থেকে ২০০ স্কোর হলে তা সাধারণভাবে ‘অস্বাস্থ্যকর’ হিসেবে গণ্য করা হয়।

এছাড়া একিউআই স্কোর ২০১ থেকে ৩০০-এর মধ্যে হলে তা ‘খুবই অস্বাস্থ্যকর’ এবং ৩০১ থেকে ৪০০ হলে ‘ঝুঁকিপূর্ণ’ পর্যায়ে পড়ে। এমন পরিস্থিতিতে বিশেষজ্ঞরা শিশু, বয়স্ক এবং শ্বাসকষ্টসহ বিভিন্ন রোগে আক্রান্ত ব্যক্তিদের অপ্রয়োজনে বাইরে না যাওয়ার পরামর্শ দেন। পাশাপাশি অন্যদেরও বাইরের কার্যক্রম সীমিত রাখার আহ্বান জানানো হয়।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD