Logo

ভিসা নিয়ে সতর্কতা দিল ঢাকার মার্কিন দূতাবাস

profile picture
নিজস্ব প্রতিবেদক
২ মে, ২০২৬, ২১:২৪
ভিসা নিয়ে সতর্কতা দিল ঢাকার মার্কিন দূতাবাস
ছবি: সংগৃহীত

ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস ভিজিটর ভিসা ব্যবহার করে যুক্তরাষ্ট্রে গিয়ে কর্মসংস্থানে যুক্ত হওয়ার বিষয়ে নতুন করে সতর্কবার্তা জারি করেছে। শনিবার (২ মে) দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বার্তায় এ তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

দূতাবাসের বিজ্ঞপ্তিতে বলা হয়, বি১/বি২ ক্যাটাগরির ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে ভ্রমণের সময় সীমিত কিছু ব্যবসায়িক কার্যক্রমে অংশ নেওয়া অনুমোদিত। এর মধ্যে রয়েছে ব্যবসায়িক চুক্তি নিয়ে আলোচনা, দরকষাকষি কিংবা বিভিন্ন সম্মেলন ও সভায় অংশগ্রহণ। তবে এসব কার্যক্রমের আওতায় কোনোভাবেই যুক্তরাষ্ট্রে অবস্থান করে পারিশ্রমিক গ্রহণ করা বা সেখানকার কোনো প্রতিষ্ঠানের হয়ে কাজ করা বৈধ নয়।

বার্তায় আরও স্পষ্ট করে বলা হয়েছে, ভিজিটর ভিসা মূলত স্বল্পমেয়াদি ভ্রমণ বা নির্দিষ্ট ব্যবসায়িক উদ্দেশ্যে ব্যবহারের জন্য প্রযোজ্য। এই ভিসার শর্ত ভঙ্গ করে চাকরি করা বা অর্থ উপার্জনের চেষ্টা করলে তা ভিসা নীতিমালার লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং ভবিষ্যতে ভিসা সংক্রান্ত জটিলতা সৃষ্টি করতে পারে।

বিজ্ঞাপন

এর আগে দূতাবাস আরেকটি সতর্কবার্তায় জানিয়েছিল, শুধুমাত্র সন্তানের যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব নিশ্চিত করার উদ্দেশ্যে সেখানে গিয়ে সন্তান জন্ম দেওয়ার জন্য ভিসা ব্যবহার করা গ্রহণযোগ্য নয়। কোনো কনস্যুলার কর্মকর্তা যদি মনে করেন, আবেদনকারীর মূল উদ্দেশ্য এ ধরনের, তাহলে ভিসা আবেদন সরাসরি প্রত্যাখ্যান করা হতে পারে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD