Logo

জুলাই সনদের সব দফা বাস্তবায়নের আশ্বাস প্রধানমন্ত্রীর

profile picture
নিজস্ব প্রতিবেদক
৩ মে, ২০২৬, ১২:২৬
জুলাই সনদের সব দফা বাস্তবায়নের আশ্বাস প্রধানমন্ত্রীর
ছবি: সংগৃহীত

জুলাই সনদের প্রতিটি দফা বাস্তবায়নের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। রোববার (৩ মে) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত চার দিনব্যাপী জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন

জুলাই সনদের প্রতিটি দফা পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

রবিবার (৩ মে) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে চার দিনব্যাপী জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন–২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন

প্রধানমন্ত্রী বলেন, নির্বাচনী ইশতেহার এবং জনগণের সামনে স্বাক্ষরিত জুলাই সনদ—দুটিই সরকার গুরুত্ব দিয়ে বাস্তবায়ন করবে। “আমাদের ম্যানিফেস্টো এবং জুলাই সনদের প্রতিটি দফা ও প্রতিটি অঙ্গীকার ধাপে ধাপে বাস্তবায়নের লক্ষ্য রয়েছে,” বলেন তিনি।

তিনি আরও বলেন, সরকার এ বিষয়ে দৃঢ়প্রতিজ্ঞ। জেলা প্রশাসকদের উদ্দেশে তিনি আশা প্রকাশ করে বলেন, নিজেদের মেধা ও যোগ্যতা কাজে লাগিয়ে সরকারের প্রতিশ্রুতি বাস্তবায়নে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD