Logo

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন আজ, ১৮৫ কেন্দ্রে চলছে ভোটের প্রস্তুতি

profile picture
জেলা প্রতিনিধি
ঠাকুরগাঁও
২৯ অক্টোবর, ২০২৬, ০৭:৩১
ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন আজ, ১৮৫ কেন্দ্রে চলছে ভোটের প্রস্তুতি
ছবি: সংগৃহীত

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে আজ বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট দেওয়ার সুযোগ পাবেন ভোটাররা। নির্বাচন ঘিরে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন (ইসি)। ভোটগ্রহণের জন্য আসনটির ১৮৫টি কেন্দ্রে ব্যালট পেপার, ব্যালট বাক্সসহ যাবতীয় নির্বাচনি সরঞ্জাম পৌঁছে দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

বুধবার (২৮ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চবিদ্যালয় মাঠ থেকে নির্বাচনি সরঞ্জাম বিতরণ শুরু করে জেলা নির্বাচন অফিস। সদর, রুহিয়া ও ভুল্লী নিয়ে গঠিত এই আসনে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন করতে নিরাপত্তাব্যবস্থাও জোরদার করা হয়েছে।

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছেড়ে দেওয়া আসনটিতে প্রতিদ্বন্দ্বিতা করছেন পাঁচ প্রার্থী। বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিচ্ছেন। অন্যদিকে ১১ দলীয় জোটের জামায়াত প্রার্থী দেলাওয়ার হোসেন লড়ছেন দাঁড়িপাল্লা প্রতীকে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

এ ছাড়া বাংলাদেশ খেলাফত আন্দোলনের প্রার্থী মো. আব্দুল আলিম নিজামী বটগাছ, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. খাদেমুল ইসলাম হাতপাখা এবং বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী হোসাইন মোহাম্মদ ওমর ফারুক ডাক প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

নির্বাচন বর্জনের কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেন। বুধবার শহরের একটি রেস্তোরাঁয় আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমরা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে এসেছি, শেষ পর্যন্ত মাঠে থাকতে চাই। প্রশাসনের প্রস্তুতির ওপর এখনো আস্থা রয়েছে। তবে ১৯৯৪ সালের মাগুরা নির্বাচনের মতো পরিস্থিতি তৈরি হলে তাৎক্ষণিক অবস্থা বিবেচনায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।’

বিজ্ঞাপন

সংবাদ সম্মেলনে দেলাওয়ার হোসেন নির্বাচনি প্রচারণায় বাধা, নেতা-কর্মীদের ওপর হামলা, ভোটারদের ভয়ভীতি প্রদর্শন এবং সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নির্বাচনি কার্যক্রমে ব্যবহারের অভিযোগ করেন।

অন্যদিকে, উপনির্বাচনকে প্রশ্নবিদ্ধ ও বিতর্কিত করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে মিথ্যা ও বানোয়াট অভিযোগ তোলা হচ্ছে বলে দাবি করেছেন বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন। বুধবার রাতে ঠাকুরগাঁও জেলা বিএনপি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ বক্তব্য দেন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

জামায়াত প্রার্থীর অভিযোগের প্রতিবাদ জানিয়ে ফয়সল আমীন বলেন, নির্বাচনের আগে সংবাদ সম্মেলনের মাধ্যমে ভোটারদের বিভ্রান্ত করার চেষ্টা চলছে। তবে সব শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে ভোট দেবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

জেলা রিটার্নিং কর্মকর্তা মো. কামরুল ইসলাম জানান, ঠাকুরগাঁও-১ আসনে মোট ভোটার ৫ লাখ ১৬ হাজার ১৩৮ জন। তাঁদের ভোটাধিকার প্রয়োগের জন্য ১৮৫টি ভোটকেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে প্রতিটি কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ৫ হাজার ৩০০ সদস্য মোতায়েনের পাশাপাশি ম্যাজিস্ট্রেট নিয়োগের ব্যবস্থাও নেওয়া হয়েছে। ভোটাররা যাতে নিরাপদে ও নির্বিঘ্নে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে জন্য প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD