Logo

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে মাঠে থাকছে সিসি ক্যামেরা: ইসি

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৮ অক্টোবর, ২০২৬, ১৮:১৯
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে মাঠে থাকছে সিসি ক্যামেরা: ইসি
ফাইল ছবি

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে কঠোর নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। পুরো নির্বাচনি এলাকায় সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। ভোটারদের কোনো ধরনের সংশয় বা আতঙ্কে না ভুগে নির্বিঘ্নে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান জানিয়েছে কমিশন।

বিজ্ঞাপন

বুধবার (২৮ অক্টোবর) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ।

আখতার আহমেদ বলেন, ঠাকুরগাঁওয়ের পুরো নির্বাচনি এলাকায় নির্বাচন তদারকির জন্য সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। পাশাপাশি মাঠপর্যায়ে দায়িত্ব পালনকারী নিরাপত্তা বাহিনীর সদস্যদের বডি-ওর্ন ক্যামেরা দেওয়া হয়েছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

এর মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও ভোটগ্রহণের সার্বিক কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা সম্ভব হবে বলে জানান তিনি।

ভোটারদের আশ্বস্ত করে ইসির জ্যেষ্ঠ সচিব বলেন, ঠাকুরগাঁওয়ে নির্বাচন সুষ্ঠু ও সুন্দর পরিবেশে অনুষ্ঠিত হবে। এ নিয়ে উদ্বেগের কোনো কারণ নেই। ভোটাররা নির্বিঘ্নে কেন্দ্রে এসে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।

বিজ্ঞাপন

মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় ঠাকুরগাঁও-১ আসনটি শূন্য হয়। এই আসনে বৃহস্পতিবার (২৯ অক্টোবর) উপনির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনি প্রচার শেষ হয়েছে ২৭ অক্টোবর সকাল ৮টায়।

আরও পড়ুন

বিজ্ঞাপন

উপনির্বাচনে পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁরা হলেন—বিএনপির মির্জা ফয়সল আমিন (ধানের শীষ), জামায়াতে ইসলামীর দেলাওয়ার হোসেন (দাঁড়িপাল্লা), বাংলাদেশ খেলাফত আন্দোলনের আবদুল আলীম নিজামী (বটগাছ), ইসলামী আন্দোলন বাংলাদেশের হাফেজ খাদেমুল ইসলাম (হাতপাখা) এবং বাংলাদেশ কংগ্রেসের হুসাইন মুহাম্মদ ওমর ফারুক (ডাব)।

নির্বাচন কমিশনের পক্ষ থেকে নিরাপত্তা ও নজরদারির এসব ব্যবস্থার কথা জানানো হয়েছে। এখন ভোটগ্রহণের অপেক্ষায় রয়েছেন প্রার্থী ও ভোটাররা।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD