Logo

রিয়াদ-দাম্মামে ১৫৩ ফ্লাইট বাতিল, দুর্ভোগে ২২ হাজার যাত্রী

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৮ অক্টোবর, ২০২৬, ১৮:০৪
রিয়াদ-দাম্মামে ১৫৩ ফ্লাইট বাতিল, দুর্ভোগে ২২ হাজার যাত্রী
ছবি: সংগৃহীত

ঢাকা থেকে সৌদি আরবের রিয়াদ ও দাম্মামগামী মোট ১৫৩টি ফ্লাইট বাতিল হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন ২২ হাজার ৬৩৬ জন যাত্রী। বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে সরাসরি ফ্লাইটের পাশাপাশি বিভিন্ন দেশের বিমান সংস্থার ট্রানজিট ফ্লাইটও রয়েছে।

বিজ্ঞাপন

বুধবার (২৮ অক্টোবর) বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) জানায়, গত ১০ অক্টোবর থেকে বুধবার পর্যন্ত রিয়াদ ও দাম্মামগামী ৭৬টি সরাসরি ফ্লাইট এবং ৭৭টি ট্রানজিট ফ্লাইট বাতিল হয়েছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বেবিচকের তথ্য অনুযায়ী, বাতিল হওয়া সরাসরি ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৩৩টি, ইউএস-বাংলা এয়ারলাইন্সের ১০টি, সৌদিয়া এয়ারলাইন্সের ২০টি এবং রিয়াদ এয়ারওয়েজের ১৩টি ফ্লাইট।

বিভিন্ন দেশের বিমান সংস্থার আরও ৭৭টি ট্রানজিট ফ্লাইট বাতিল হয়েছে। এর মধ্যে ইন্ডিগোর ৩০টি, এমিরেটসের ১৪টি, কাতার এয়ারওয়েজের ৯টি, ফ্লাইদুবাইয়ের ৮টি, সালাম এয়ারের ৭টি, এয়ার ইন্ডিয়ার ৮টি এবং ইজিপ্ট এয়ারের একটি ফ্লাইট রয়েছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

এসব ফ্লাইটে যাত্রীদের বিভিন্ন গন্তব্যে ট্রানজিট নিয়ে রিয়াদ ও দাম্মামে পৌঁছানোর কথা ছিল। কিন্তু সংশ্লিষ্ট দেশ থেকে ফ্লাইট বাতিল হওয়ায় এসব বিমান সংস্থা ঢাকা থেকে যাত্রী পরিবহন করেনি।

সম্প্রতি হুথিদের হামলার পর রিয়াদ বিমানবন্দর বন্ধ ঘোষণা করা হয়। দাম্মামেও হামলার ঘটনা ঘটে। এর পরিপ্রেক্ষিতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স প্রথমে ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মামগামী ফ্লাইট চলাচল বন্ধ রাখে। পরে স্থগিতাদেশের মেয়াদ আরও বাড়ানো হয়।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD