শুধু চাকরিপ্রত্যাশী নয়, উদ্যোক্তা তৈরি করতে হবে: রাষ্ট্রপতি

বিশ্ববিদ্যালয়গুলোকে শুধু চাকরিপ্রত্যাশী তৈরি না করে দক্ষ, উদ্ভাবনী ও প্রযুক্তিনির্ভর উদ্যোক্তা গড়ে তোলার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিজ্ঞাপন
তিনি বলেছেন, পরিবর্তিত বিশ্বপরিস্থিতি ও প্রযুক্তিনির্ভর অর্থনীতির চাহিদা বিবেচনায় উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোকে শিক্ষার্থীদের জ্ঞান ও দক্ষতা অর্জনের পাশাপাশি উদ্ভাবনী চিন্তা, গবেষণা এবং উদ্যোক্তা হওয়ার সক্ষমতা বিকাশে গুরুত্ব দিতে হবে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বুধবার (২৮ অক্টোবর) দুপুরে বঙ্গভবনে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলামের নেতৃত্বে চার সদস্যের একটি প্রতিনিধিদল রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান। রাষ্ট্রপতির প্রেস উইং এ তথ্য জানিয়েছে।
সাক্ষাতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও প্রশাসনিক কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন প্রতিনিধিদলের সদস্যরা। তারা জানান, সময়ের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে বিশ্ববিদ্যালয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং আধুনিক প্রযুক্তিনির্ভর বিভিন্ন বিষয়ে পাঠদান ও প্রশিক্ষণ কার্যক্রম চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
রাষ্ট্রপতি বলেন, মজলুম জননেতা মাওলানা আবদুল হামিদ খান ভাসানী বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অবিস্মরণীয় নাম। তাঁর স্মৃতিবিজড়িত বিশ্ববিদ্যালয়টি শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা দেওয়ার পাশাপাশি যুগোপযোগী জ্ঞান, প্রযুক্তিগত দক্ষতা ও উদ্ভাবনী সক্ষমতা বিকাশে ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
রাষ্ট্রপতি আরও আশা করেন, এসব উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীরা দেশের উন্নয়নে কার্যকর অবদান রাখতে সক্ষম হবে।
সাক্ষাৎকালে রাষ্ট্রপতির সচিবসহ কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।








