Logo

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের শিল্পমন্ত্রীর বৈঠক, বিনিয়োগ বাড়ানোর আশা

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৮ অক্টোবর, ২০২৬, ১৮:৩৭
প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের শিল্পমন্ত্রীর বৈঠক, বিনিয়োগ বাড়ানোর আশা
ছবি: সংগৃহীত

বাংলাদেশে জাপানি বিনিয়োগ বাড়ানো এবং দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে আলোচনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্পমন্ত্রী আকাজাওয়া রিয়োসেই। বাংলাদেশে জাপানি ব্যবসায়ীদের বিদ্যমান বিনিয়োগ-আগ্রহ কাজে লাগিয়ে নতুন বিনিয়োগ আকৃষ্ট করার ওপর গুরুত্ব দিয়েছেন তাঁরা।

বিজ্ঞাপন

বুধবার (২৮ অক্টোবর) জাপানে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন আকাজাওয়া রিয়োসেই।

সাক্ষাৎকালে জাপানের শিল্পমন্ত্রী বলেন, বাংলাদেশ বর্তমানে বিনিয়োগের জন্য একটি আকর্ষণীয় দেশ। বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও উন্নয়ন এবং দেশটিতে বিনিয়োগ বাড়ানোর বিষয়ে জাপান আগ্রহী।

একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে জাপান সরকারের অব্যাহত সমর্থন ও সহযোগিতার জন্য ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী তারেক রহমান।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে শীর্ষ বৈঠকে আলোচিত সহযোগিতার বিভিন্ন খাত এগিয়ে নেওয়া এবং দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও শক্তিশালী করার বিষয়ে উভয় পক্ষ একমত হয়।

বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, তাঁর বাবা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং মা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া—দুজনই দুইবার করে জাপান সফর করেছেন। তাঁদের সময় থেকেই বাংলাদেশ ও জাপানের সম্পর্কের বিকাশ এবং অগ্রগতির ধারাবাহিকতা তৈরি হয়েছে।

প্রধানমন্ত্রী জানান, তিনি দুই দেশের সম্পর্কের এই ঐতিহ্যকে আরও এগিয়ে নিতে চান।

বিজ্ঞাপন

এ সময় জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্পমন্ত্রী আকাজাওয়া রিয়োসেইকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান তারেক রহমান।

আরও পড়ুন

বিজ্ঞাপন

সাক্ষাৎকালে বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

এ ছাড়া উপস্থিত ছিলেন ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী, বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী শাকিরুল ইসলাম খান, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বিজ্ঞাপন

প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি শাহাদাৎ স্বাধীন এসব তথ্য জানান।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD