জনবাণীতে সংবাদ প্রকাশের পর দুই প্রকৌশলীর বিরুদ্ধে তদন্তের নির্দেশ

শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের দুই প্রকৌশলী মনিরুজ্জামান মনি ও মো. আবু সাঈদ আকন্দের বিরুদ্ধে ওঠা অভিযোগ খতিয়ে দেখার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। দৈনিক জনবাণীতে সংবাদ প্রকাশসহ বিভিন্ন তথ্যের ভিত্তিতে তাঁদের বিরুদ্ধে অভিযোগ উত্থাপিত হওয়ায় এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
বুধবার (২৮ অক্টোবর) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উন্নয়ন-৩ শাখা থেকে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলীকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে চিঠি দেওয়া হয়। চিঠিতে সই করেন উপসচিব এ এস এম শাহরিয়ার।
আরও পড়ুন
বিজ্ঞাপন
চিঠিতে বলা হয়েছে, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মনিরুজ্জামান মনি এবং সহকারী প্রকৌশলী (চলতি দায়িত্ব) মো. আবু সাঈদ আকন্দের বিরুদ্ধে বিভিন্ন পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনসহ নানা তথ্যের ভিত্তিতে অভিযোগ উত্থাপন করা হয়েছে। এসব অভিযোগের সংশ্লিষ্ট সংবাদপত্রের কাটিংও চিঠির সঙ্গে সংযুক্ত করা হয়েছে।
এ অবস্থায় অভিযোগগুলো খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলীকে নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়েছে।
চিঠির বিষয়বস্তুতে ওই দুই প্রকৌশলীর বিরুদ্ধে ‘ফ্যাসিস্ট আওয়ামী সরকারের আমলের দুর্নীতিবাজ’ হিসেবে অভিযোগের উল্লেখ রয়েছে। তবে অভিযোগগুলোর সত্যতা যাচাই করে পরবর্তী ব্যবস্থা নেওয়ার বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পর্যালোচনার ওপর নির্ভর করছে।
বিজ্ঞাপন









