Logo

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ১৮৫ কেন্দ্রে সরঞ্জাম বিতরণ সম্পন্ন

profile picture
জেলা প্রতিনিধি
ঠাকুরগাঁও
২৮ অক্টোবর, ২০২৬, ১৮:০৯
ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ১৮৫ কেন্দ্রে সরঞ্জাম বিতরণ সম্পন্ন
ছবি: সংগৃহীত

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন সামনে রেখে ১৮৫টি ভোটকেন্দ্রে ব্যালট পেপার, ব্যালট বাক্সসহ প্রয়োজনীয় নির্বাচনি সরঞ্জাম পাঠানো হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) এ আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন

বুধবার (২৮ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠ থেকে নির্বাচনি সরঞ্জাম বিতরণ কার্যক্রম শুরু করে জেলা নির্বাচন কমিশন।

পাঁচ প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা

নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। অন্যদিকে, ১১ দলীয় জোটের জামায়াত প্রার্থী দেলাওয়ার হোসেন লড়ছেন দাঁড়িপাল্লা প্রতীকে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

এ ছাড়া বাংলাদেশ খেলাফত আন্দোলনের প্রার্থী মো. আব্দুল আলিম নিজামী বটগাছ, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. খাদেমুল ইসলাম হাতপাখা এবং বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী হোসাইন মোহাম্মদ ওমর ফারুক ডাক প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিচ্ছেন।

বিজ্ঞাপন

ভোটার ৫ লাখ ১৬ হাজারের বেশি

জেলা রিটার্নিং কর্মকর্তা মো. কামরুল ইসলাম জানান, ঠাকুরগাঁও সদর, রুহিয়া ও ভূল্লী এলাকা নিয়ে গঠিত এ আসনে মোট ভোটার ৫ লাখ ১৬ হাজার ১৩৮ জন। তাঁদের ভোটগ্রহণের জন্য ১৮৫টি কেন্দ্র প্রস্তুত করা হয়েছে।

তিনি বলেন, নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে প্রতিটি ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ৫ হাজার ৩০০ সদস্য মোতায়েন এবং ম্যাজিস্ট্রেট নিয়োগের ব্যবস্থা নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

ভোটাররা যাতে নির্ভয়ে ও নির্বিঘ্নে ভোট দিতে পারেন, সে জন্য প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানান তিনি।

বিজ্ঞাপন

ভোটগ্রহণের অপেক্ষায় প্রার্থী-ভোটার

উপনির্বাচন ঘিরে ইতোমধ্যে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। নির্বাচনি সরঞ্জাম বিতরণের মধ্য দিয়ে ভোটগ্রহণের প্রস্তুতি আরও এগিয়েছে। এখন বৃহস্পতিবারের ভোটের অপেক্ষায় রয়েছেন প্রার্থী ও ভোটাররা।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD