প্রধানমন্ত্রীর কাছে ৩৮ অডিট প্রতিবেদন হস্তান্তর

প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে সরকারি বিভিন্ন দপ্তর ও সংস্থার ৩৮টি অডিট প্রতিবেদন হস্তান্তর করা হয়েছে। মঙ্গলবার (৫ মে) সকালে রাজধানীর বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সাক্ষাৎ করে এসব প্রতিবেদন তুলে দেন মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক (সিএজি) মো. নূরুল ইসলাম।
বিজ্ঞাপন
প্রতিবেদনগুলোতে সরকারি খাতের বিভিন্ন প্রতিষ্ঠানের আর্থিক ব্যবস্থাপনা, স্বচ্ছতা এবং কার্যসম্পাদনের দক্ষতা নিয়ে গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ তুলে ধরা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি, অর্থসচিব ড. খায়েরুজ্জামান মজুমদারসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা।
বিজ্ঞাপন
সরকারি কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা জোরদারে এসব অডিট প্রতিবেদন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে। এ বিষয়ে প্রধানমন্ত্রী ব্যয়ের ক্ষেত্রে স্বচ্ছতা নিশ্চিত করা এবং প্রকল্প বাস্তবায়নের লক্ষ্য অর্জন হচ্ছে কিনা, তা যাচাইয়ে কমপ্লায়েন্স অডিটের পাশাপাশি পারফরমেন্স অডিটের ওপর গুরুত্বারোপ করেন।








