Logo

এমপি হিসেবে শপথ নিলেন এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুম

profile picture
নিজস্ব প্রতিবেদক
৬ মে, ২০২৬, ১৩:৪৭
এমপি হিসেবে শপথ নিলেন এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুম
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে জয়ী হয়ে সংসদ সদস্য হিসেবে আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন জামায়াত জোটের প্রার্থী ও ন্যাশনাল সিটিজেন পার্টি (এনসিপি) নেত্রী নুসরাত তাবাসসুম। বুধবার (৬ মে) দুপুরে জাতীয় সংসদ ভবনে আয়োজিত শপথ অনুষ্ঠানে তিনি দায়িত্ব গ্রহণের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন।

বিজ্ঞাপন

সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, দুপুর ১২টার পর সংসদ ভবনে স্পিকারের কার্যালয়ে এ শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ নবনির্বাচিত সংসদ সদস্য নুসরাত তাবাসসুমকে শপথ বাক্য পাঠ করান।

শপথ গ্রহণ অনুষ্ঠান পরিচালনা করেন সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভুঁইয়া। অনুষ্ঠানে ডেপুটি স্পিকার, বিরোধী দলের চিফ হুইপসহ সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

শপথ শেষে সংসদীয় প্রথা অনুসারে নুসরাত তাবাসসুম সংসদ সচিবের কার্যালয়ে গিয়ে শপথ বইয়ে স্বাক্ষর করেন। এর মধ্য দিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে সংসদ সদস্য হিসেবে দায়িত্ব গ্রহণের প্রক্রিয়া সম্পন্ন করেন।

উল্লেখ্য, সংরক্ষিত নারী আসনের নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ছিল গত ২১ এপ্রিল বিকেল ৪টা পর্যন্ত। তবে নির্ধারিত সময় পার হওয়ার ১৯ মিনিট পরে নুসরাত তাবাসসুম মনোনয়নপত্র জমা দিলে নির্বাচন কমিশন তা গ্রহণে অস্বীকৃতি জানায়।

বিজ্ঞাপন

পরে বিষয়টি নিয়ে তিনি উচ্চ আদালতের শরণাপন্ন হন। আদালত নির্বাচন কমিশনকে তার মনোনয়নপত্র গ্রহণ করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। আদালতের নির্দেশনার পর নির্বাচন কমিশন মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে তা বৈধ ঘোষণা করে এবং পরবর্তী সময়ে গেজেট প্রকাশ করে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD