স্ত্রীকে নিয়ে নিজে গাড়ি চালিয়ে চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে গেলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের বার্ষিক সম্মিলন ২০২৬-এ অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অনুষ্ঠানে যোগ দিতে সচিবালয় থেকে বাংলাদেশ চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে যাওয়ার পথে তিনি নিজেই গাড়ি চালান। এ সময় তার সঙ্গে ছিলেন তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।
বিজ্ঞাপন
বুধবার (৬ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সচিবালয় থেকে আগারগাঁওয়ের শেরেবাংলা নগরে অবস্থিত বাংলাদেশ চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে পৌঁছান প্রধানমন্ত্রী। সেখানে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের আয়োজিত অনুষ্ঠানে যান তিনি।
এর আগে সকালে গুলশানের বাসা থেকে সচিবালয়ে যাওয়ার সময় ভিভিআইপি প্রটোকলের রীতি ভেঙে সাইরেন বাজানো একটি অ্যাম্বুলেন্সকে নিজের বহর পাড় হওয়ার সুযোগ করে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিজ্ঞাপন
বুধবার সকাল ৯টায় এলিভেটেড এক্সপ্রেসওয়ের কারওয়ানবাজার প্রান্তে ঘটনাটি ঘটে।
সচিবালয়ে নিজ কার্যালয়ে যাওয়ার পথে বনানী এক্সপ্রেসওয়ে হয়ে এগোনোর সময় প্রধানমন্ত্রীর দৃষ্টিতে পড়ে পেছনে সাইরেন বাজিয়ে বহর অতিক্রমের চেষ্টা করা একটি অ্যাম্বুলেন্স। পরিস্থিতি বুঝে তিনি তাৎক্ষণিকভাবে নিরাপত্তা কর্মকর্তাদের অ্যাম্বুলেন্সকে পথ করে দেওয়ার নির্দেশ দেন।
বিজ্ঞাপন
বাংলাদেশে সাধারণত ভিভিআইপি বহরের কারণে সড়কে অন্যান্য যানবাহনকে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়—এটি দীর্ঘদিনের পরিচিত বাস্তবতা। তবে প্রধানমন্ত্রীর এই উদ্যোগ সেই প্রচলিত চিত্রে ভিন্নতা এনে দিয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।








