Logo

বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু

profile picture
নিজস্ব প্রতিবেদক
৮ মে, ২০২৬, ১২:৩০
বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু
ছবি: সংগৃহীত

আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে দূরপাল্লার বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। শুক্রবার সকাল থেকে দেশের বিভিন্ন বাস কোম্পানি অনলাইন ও কাউন্টার—দুই মাধ্যমেই আগাম টিকিট বিক্রি করছে।

বিজ্ঞাপন

বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের পূর্বঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী, ২১ মে থেকে ঈদের আগ পর্যন্ত যাত্রার জন্য এসব টিকিট বিক্রি করা হচ্ছে। ফলে আজ ৮ মে থেকেই যাত্রীরা নির্ধারিত সময়ের টিকিট সংগ্রহ করতে পারছেন।

একটি পরিবহন প্রতিষ্ঠানের জেনারেল ম্যানেজার জীবন চক্রবর্তী জানান, সকাল থেকেই তাদের সব রুটের টিকিট বিক্রি শুরু হয়েছে। অনলাইনের পাশাপাশি কাউন্টার থেকেও টিকিট দেওয়া হচ্ছে।

বিজ্ঞাপন

তিনি বলেন, সবচেয়ে বেশি চাহিদা রয়েছে ২৪ মে রাত, ২৫ মে পুরো দিন এবং ২৬ মে সকালের যাত্রার টিকিটে। ২৫ মে থেকে সরকারি ছুটি শুরু হওয়ায় ওই সময়ের টিকিটে চাপ বেশি। সকাল ১০টার মধ্যেই জনপ্রিয় রুটগুলোর অধিকাংশ অগ্রিম টিকিট বিক্রি হয়ে গেছে বলেও জানান তিনি।

এদিকে বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন জানিয়েছে, বিআরটিএ নির্ধারিত ভাড়ার বাইরে অতিরিক্ত অর্থ নেওয়া যাবে না। অনলাইন ও কাউন্টার—উভয় ক্ষেত্রেই একই ভাড়া কার্যকর থাকবে। পাশাপাশি প্রতিটি কাউন্টারে অনুমোদিত ভাড়ার তালিকা টানানোর নির্দেশনা দেওয়া হয়েছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD