উপজেলা ও পৌরসভা নির্বাচনে এনসিপির ১০০ প্রার্থীর ঘোষণা

প্রথম ধাপের উপজেলা ও পৌরসভা নির্বাচন সামনে রেখে চেয়ারম্যান ও মেয়র পদে ১০০ জন প্রার্থীর নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রোববার রাজধানীর বাংলামোটরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তালিকা প্রকাশ করা হয়।
বিজ্ঞাপন
ঘোষিত প্রার্থীদের মধ্যে ৫০ জন উপজেলা চেয়ারম্যান এবং ৫০ জন পৌরসভার মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
রংপুর বিভাগের বিভিন্ন এলাকায় ঘোষিত প্রার্থীদের মধ্যে রয়েছেন পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় হাবিবুর রহমান হাবিব, বোদায় শিশির আসাদ এবং দেবীগঞ্জ পৌরসভায় মেয়র পদে মাসুদ পারভেজ। ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলায় গোলাম মর্তুজা সেলিম, দিনাজপুরের ফুলবাড়িতে ইমরান চৌধুরী নিশাত, বোচাগঞ্জে মাওলানা এম এ তাফসির হাসান, ফুলবাড়ি পৌরসভায় শিহাব হোসেন, ঘোড়াঘাট পৌরসভায় আব্দুল মান্নান এবং হাকিমপুর পৌরসভায় রায়হান কবির প্রার্থী হয়েছেন।
বিজ্ঞাপন
এ ছাড়া নীলফামারীর জলঢাকায় আবু সাইদ লিয়ন, নীলফামারী সদরে ড. কামরুল ইসলাম, কুড়িগ্রাম পৌরসভায় মাসুম মিয়া, লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় শাহ সুলতান নাসির উদ্দিন আহমেদ, রংপুর সদরে কৃষ্ণ চন্দ্র বর্মণ এবং গাইবান্ধার সাদুল্লাপুরে খাদিমুল ইসলামকে দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে।
চট্টগ্রাম বিভাগের ঘোষিত প্রার্থীদের মধ্যে রয়েছেন কক্সবাজার সদর উপজেলায় শফিকুল ইসলাম শফিক, উখিয়ায় মোহাম্মদ হুসাইন, চাঁদপুর সদর উপজেলায় রশিদ, মতলব উত্তর উপজেলায় ইদ্রিস, কুমিল্লার হোমনা পৌরসভায় রাজু সরকার এবং ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় আমিনুল হক।
বিজ্ঞাপন
দলের পক্ষ থেকে জানানো হয়েছে, পর্যায়ক্রমে অন্যান্য বিভাগের প্রার্থীদের নামও প্রকাশ করা হবে।








