দেশে নতুন করে বাড়ল ভোটার সংখ্যা

দেশে নতুন করে ৬ লাখ ২৮ হাজার ৫৭ জন ভোটার যুক্ত হয়েছেন। এতে মোট ভোটার বৃদ্ধির হার দাঁড়িয়েছে শূন্য দশমিক পাঁচ শতাংশ। বৃহস্পতিবার (১৪ মে) এ তথ্য জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ এইচ এম আনোয়ার পাশা।
বিজ্ঞাপন
তিনি জানান, ২০২৫ সালের ১৯ নভেম্বর থেকে এ পর্যন্ত ভোটার সংখ্যা বেড়েছে ৬ লাখ ২৮ হাজার ৫৭ জন। আগে দেশে মোট ভোটার ছিল ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ১৮৩ জন। নতুন যুক্ত হওয়া ভোটারদের নিয়ে বর্তমানে দেশের মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৮৩ লাখ ২৩ হাজার ২৪০ জনে।
এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৫২ লাখ ১২ হাজার ৭৩১ জন এবং নারী ভোটার ৬ কোটি ৩১ লাখ ৯ হাজার ২৬৬ জন।








