Logo

চাঁদপুরের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৬ মে, ২০২৬, ১০:৫৪
চাঁদপুরের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমান চাঁদপুর সফরের উদ্দেশ্যে রওনা হয়েছেন। শনিবার (১৬ মে) সকাল ৮টা ৪৫ মিনিটে রাজধানীর গুলশানের বাসভবন থেকে সড়কপথে তার গাড়িবহর যাত্রা শুরু করে। বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

বিজ্ঞাপন

তিনি জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান বর্তমানে সড়কপথে চাঁদপুরের পথে রয়েছেন। সফরের অংশ হিসেবে চাঁদপুরে প্রবেশের আগে সকাল সাড়ে ১১টায় কুমিল্লার বরুড়া উপজেলার লক্ষীপুর বাজার মাঠে একটি পথসভায় বক্তব্য দেওয়ার কথা রয়েছে তার।

প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের এটি প্রথম চাঁদপুর সফর। এর আগে সর্বশেষ ২০০৪ সালে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব হিসেবে তিনি চাঁদপুরে গিয়েছিলেন।

বিজ্ঞাপন

দিনব্যাপী এ সফর শেষে সন্ধ্যা সাড়ে ৬টায় সড়কপথে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD