সাবেক প্রতিমন্ত্রী সিনহার জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী

সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী এবং একমি ল্যাবরেটরিজ লিমিটেডের গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান সিনহার জানাজা জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হয়েছে। জানাজায় অংশ নেন প্রধানমন্ত্রী এবং বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
বিজ্ঞাপন
রবিবার (১৭ মে) বেলা সাড়ে ১১টার দিকে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়। এতে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক অঙ্গনের বিভিন্ন ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন।
জানাজার নামাজে ইমামতি করেন জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র পেশ ইমাম আবু রায়হান।
বিজ্ঞাপন
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ, ডেপুটি স্পিকার কায়সার কামাল, স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং মন্ত্রিপরিষদের সদস্যসহ বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিরা।
আরও পড়ুন: যেভাবে বাস্তবায়িত হবে নবম পে-স্কেল
জানাজা শেষে প্রধানমন্ত্রী পুষ্পস্তবক অর্পণ করে মরহুমের প্রতি শ্রদ্ধা জানান। পরে স্পিকার, স্থানীয় সরকারমন্ত্রী ও অন্যান্য অতিথিরাও ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
বিজ্ঞাপন
সবশেষে মিজানুর রহমান সিনহার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। তার মৃত্যুতে রাজনৈতিক অঙ্গন ও ব্যবসায়িক মহলে শোকের ছায়া নেমে এসেছে।








