Logo

সীমান্তে আটক দুই পুলিশকে ফেরানোর বিষয়ে যা বলছে বিজিবি

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৬ অক্টোবর, ২০২৬, ১৪:০৫
সীমান্তে আটক দুই পুলিশকে ফেরানোর বিষয়ে যা বলছে বিজিবি
ছবি: সংগৃহীত

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল সীমান্ত থেকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের ধরে নিয়ে যাওয়া বাংলাদেশ পুলিশের দুই সদস্যকে ফিরিয়ে আনতে আনুষ্ঠানিক যোগাযোগ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজ্ঞাপন

আটক দুই পুলিশ সদস্য অক্ষত রয়েছেন বলে জানিয়েছে সীমান্তরক্ষী বাহিনীটি। দ্রুত তাঁদের দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে।

শুক্রবার (১৬ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় রাজধানীর পিলখানায় বিজিবি সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব তথ্য জানান বিজিবির পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান।

আরও পড়ুন

বিজ্ঞাপন

তিনি বলেন, বিএসএফের সঙ্গে ইতিমধ্যে আনুষ্ঠানিক যোগাযোগ হয়েছে। খুব শিগগিরই দুই পুলিশ সদস্যকে ফেরত পাওয়ার বিষয়ে বিজিবি আশাবাদী। তাঁদের ফিরিয়ে আনার প্রস্তুতিও চলছে। আটক অবস্থায় তাঁদের কোনো সমস্যা হয়নি এবং তাঁরা অক্ষত রয়েছেন বলে জানান তিনি।

ঘটনাটিকে অনাকাঙ্ক্ষিত উল্লেখ করে বিজিবির এই কর্মকর্তা বলেন, দায়িত্ব পালন করতে গিয়ে এ ধরনের পরিস্থিতি তৈরি হতে পারে। তবে সীমান্ত এলাকার ভৌগোলিক বৈশিষ্ট্যও ঘটনাটির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। ওই অঞ্চলে পাহাড় ও জঙ্গল রয়েছে বলে জানান তিনি।

বিজ্ঞাপন

লেফটেন্যান্ট কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান আরও বলেন, দুই পুলিশ সদস্যকে দেশে ফিরিয়ে আনতে বিজিবির পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করা হচ্ছে। দুই দেশের মধ্যে সমন্বয়ের মাধ্যমে দ্রুত তাঁদের ফেরত আনার প্রক্রিয়া সম্পন্ন হবে বলে আশা করছে বিজিবি।

আরও পড়ুন

বিজ্ঞাপন

এর আগে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার আশাবাড়ি সীমান্ত এলাকা থেকে বাংলাদেশ পুলিশের এক সহকারী উপপরিদর্শক (এএসআই) ও এক কনস্টেবলকে ধরে নিয়ে যায় বিএসএফ।

আটক দুই পুলিশ সদস্য হলেন এএসআই ইমরান ও কনস্টেবল রোহিত। তাঁদের ফিরিয়ে আনতে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে যোগাযোগ অব্যাহত রয়েছে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD