এবার দুই বাংলাদেশি পুলিশ সদস্যকে ধরে নিয়ে গেল বিএসএফ

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার আশাবাড়ি সীমান্ত এলাকা থেকে বাংলাদেশ পুলিশের দুই সদস্যকে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। আটক দুই পুলিশ সদস্যকে দেশে ফিরিয়ে আনতে ঊর্ধ্বতন কর্মকর্তারা আলোচনা চালাচ্ছেন।
বিজ্ঞাপন
আটক পুলিশ সদস্যরা হলেন সহকারী উপপরিদর্শক (এএসআই) ইমরান ও কনস্টেবল রোহিত। শুক্রবার (১৬ অক্টোবর) তাঁদের আটকের বিষয়টি নিশ্চিত করেন ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
ওসি জানান, মাদক উদ্ধারের উদ্দেশ্যে থানার ওই দুই পুলিশ সদস্য সীমান্ত এলাকায় গিয়েছিলেন। এ সময় নতুন কনস্টেবল রোহিত রাস্তা চিনতে না পেরে এক মাদক কারবারির বাড়ির দিকে ধাওয়া করতে গিয়ে ভারতীয় সীমান্তের ২০৫৯ নম্বর পিলার এলাকায় প্রবেশ করেন।
পরে স্থানীয় মাদক কারবারিরা তাঁকে আটক করেন। কনস্টেবল রোহিতকে ছাড়িয়ে আনতে গেলে এএসআই ইমরানকেও আটক করে বিএসএফ।
বিজ্ঞাপন
পুলিশ সূত্রে জানা গেছে, আটক দুই সদস্যকে ফিরিয়ে আনার জন্য ঊর্ধ্বতন কর্মকর্তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ ও আলোচনা করছেন। তবে তাঁদের ফিরিয়ে আনার বিষয়ে এখনো চূড়ান্ত কোনো তথ্য পাওয়া যায়নি।








