Logo

ঢাকার বাতাস আজ সহনীয় পর্যায়ে, দূষণের শীর্ষে লাহোর

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৮ মে, ২০২৬, ১২:১৩
ঢাকার বাতাস আজ সহনীয় পর্যায়ে, দূষণের শীর্ষে লাহোর
ছবি: সংগৃহীত

বিশ্বের দূষিত বায়ুর শহরগুলোর তালিকায় আজও শীর্ষ অবস্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর। শহরটির বায়ুমান সূচক বা এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ১৯৬। অন্যদিকে তালিকায় ১৭তম অবস্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। আজ ঢাকার বায়ুমান সূচক ৮২, যা ‘মাঝারি’ বা সহনীয় হিসেবে বিবেচিত হচ্ছে।

বিজ্ঞাপন

সোমবার (১৮ মে) সকাল ১০টা ৩০ মিনিটে সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউএয়ার তাদের ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করে।

বায়ুদূষণে বিশ্বের শহরগুলোর তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ভারতের দিল্লি, যার স্কোর ১৬৬, তৃতীয় স্থানে রয়েছে মিশরের রাজধানী কাইরো, স্কোর ১৫৬, চতুর্থ স্থানে রয়েছে নেপালের রাজধানী কাঠমান্ডু, স্কোর ১৫৩, পঞ্চম স্থানে রয়েছে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা, স্কোর ১২৪।

বিজ্ঞাপন

উল্লেখ্য, একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউ এয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

এছাড়া ১০১ থেকে ১৫০ স্কোরকে সংবেদনশীল মানুষের জন্য অস্বাস্থ্যকর ধরা হয়। ১৫১ থেকে ২০০ পর্যন্ত একিউআই থাকলে তা ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। একইভাবে ২০১ থেকে ৩০০ স্কোর হলে বাতাসকে ‘খুবই অস্বাস্থ্যকর’ বলা হয়। আর সূচক ৩০১-এর বেশি হলে সেটিকে ‘দুর্যোগপূর্ণ’ পর্যায়ে ধরা হয়।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD