প্রবাসীকে ৭ টুকরা করেন পরকীয়া প্রেমিকা, বের হলো হত্যার রহস্য

রাজধানীর মুগদার মান্ডা এলাকা থেকে উদ্ধার হওয়া খণ্ডিত মরদেহের ঘটনায় হত্যার রহস্য উদঘাটন হয়েছে বলে জানিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। নিহত ব্যক্তি সৌদি প্রবাসী মোকাররম বলে শনাক্ত করা হয়েছে।
বিজ্ঞাপন
র্যাব-৩ জানায়, পরকীয়া সম্পর্কের জেরে প্রেমিকা ও তার এক বান্ধবী মিলে মোকাররমকে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। তাদের বিরুদ্ধে পাঁচ লাখ টাকা আত্মসাৎ করে ঘুমের ওষুধ খাইয়ে হত্যার পর মরদেহ সাত টুকরা করার অভিযোগ রয়েছে।
আরও পড়ুন: চিকিৎসা শেষে দেশে ফিরলেন রাষ্ট্রপতি
এর আগে রোববার (১৭ মে) বিকেলে মান্ডা এলাকার আবদুল গনি রোডের শাহনাজ ভিলার সামনে একটি ভবনের বেজমেন্টের নিচ থেকে পলিথিনে মোড়ানো অবস্থায় মরদেহের সাতটি খণ্ডিত অংশ উদ্ধার করে পুলিশ। মরদেহটি অর্ধগলিত অবস্থায় থাকলেও মাথা পাওয়া যায়নি।
বিজ্ঞাপন
মুগদা থানার উপপরিদর্শক মো. আবু রায়হান জানান, স্থানীয়রা দুর্গন্ধ পেয়ে বিষয়টি টের পান এবং পরে পুলিশকে খবর দেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অজ্ঞাত ব্যক্তিরা হত্যার পর মরদেহ টুকরা করে সেখানে ফেলে রেখে যায়।
আইনি প্রক্রিয়া শেষে মরদেহের খণ্ডিত অংশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।








