Logo

বিদ্যুতের দাম ২১ শতাংশ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব পিডিবির

profile picture
নিজস্ব প্রতিবেদক
২০ মে, ২০২৬, ২০:১৫
বিদ্যুতের দাম ২১ শতাংশ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব পিডিবির
ছবি: সংগৃহীত

পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম ২১ শতাংশ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব দিয়েছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)। বুধবার (২০ মে) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে অনুষ্ঠিত গণশুনানিতে এ প্রস্তাব উপস্থাপন করা হয়।

বিজ্ঞাপন

শুনানিতে পিডিবির প্রধান প্রকৌশলী মো. রেজাউল করিম চলতি অর্থবছরে ৬২ হাজার কোটি টাকা এবং আগামী অর্থবছরে প্রায় ৬৫ হাজার কোটি টাকার সম্ভাব্য ঘাটতির কথা তুলে ধরেন। তিনি বলেন, বিদ্যুতের দাম না বাড়ালে খাতটি বড় ধরনের আর্থিক ঝুঁকির মুখে পড়বে।

তবে প্রস্তাবের তীব্র বিরোধিতা করেন রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী প্রতিনিধি, ভোক্তা অধিকার সংগঠনসহ অংশীজনরা। তারা অভিযোগ করেন, ব্যবস্থাপনার ঘাটতির দায় সাধারণ গ্রাহকদের ওপর চাপানো হচ্ছে। বরং বিদ্যুতের দাম কমানোর দাবি জানান তারা।

বিজ্ঞাপন

অংশীজনদের মতে, নিত্যপণ্যের ঊর্ধ্বগতির মধ্যে বিদ্যুতের দাম বাড়লে উৎপাদন খরচ আরও বেড়ে যাবে, যা শিল্প ও ব্যবসা খাতে নেতিবাচক প্রভাব ফেলবে।

আগামীকাল বৃহস্পতিবার গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানোর বিষয়ে পৃথক একটি গণশুনানি অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD