Logo

মাদরাসা শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পায়ুপথে অস্বাভাবিক চিহ্ন

profile picture
নিজস্ব প্রতিবেদক
২০ মে, ২০২৬, ১৯:১৫
মাদরাসা শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পায়ুপথে অস্বাভাবিক চিহ্ন
ছবি: সংগৃহীত

রাজধানীর রামপুরা বনশ্রী এলাকার একটি মাদরাসার বাথরুম থেকে মো. আব্দুল্লাহ (১০) নামে এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।

বিজ্ঞাপন

নিহত আব্দুল্লাহর বাড়ি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার অনুপনগর গ্রামে। তার বাবার নাম আবুল কালাম আজাদ।

রামপুরা থানার উপ-পরিদর্শক মো. সাইফুল ইসলাম জানান, খবর পেয়ে মঙ্গলবার রাতে বনশ্রীর সি ব্লকের ৩ নম্বর রোডে অবস্থিত একটি মাদরাসার তৃতীয় তলার বাথরুম থেকে গামছা দিয়ে ঝুলন্ত অবস্থায় শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, মরদেহে বাহ্যিকভাবে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে পায়ুপথে অস্বাভাবিক চিহ্ন দেখা গেছে। প্রাথমিকভাবে আমরা ধারণা করছি তাকে বলাৎকার করা হয়ে থাকতে পারে এবং সে আত্মহত্যাও করতে পারে, তবে এর পেছনে অন্য কোনো কারণ আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

পুলিশ বলছে, ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD