রাজধানীতে কোরবানির বর্জ্য ব্যবস্থাপনা পরিদর্শনে প্রধানমন্ত্রী

রাজধানীর বিভিন্ন এলাকায় কোরবানির পশুবর্জ্য অপসারণ কার্যক্রমের অগ্রগতি সরেজমিনে দেখতে সড়কে বের হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিজ্ঞাপন
শুক্রবার (২৯ মে) বিকেল ৪টার দিকে তিনি নিজেই গাড়ি চালিয়ে রাজধানীর একাধিক গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে দেখেন বলে জানান প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি।
তিনি বলেন, রাজধানীতে কোরবানির পর বর্জ্য অপসারণ কার্যক্রম কতটা কার্যকরভাবে চলছে, তা সরাসরি পর্যবেক্ষণ করতেই প্রধানমন্ত্রীর এ সফর। এ সময় তিনি বিভিন্ন এলাকায় গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখেন।
বিজ্ঞাপন
সরকারি সূত্র অনুযায়ী, প্রধানমন্ত্রীর গাড়ি গুলশান অ্যাভিনিউ থেকে যাত্রা শুরু করে গুলশান-১, হাতিরঝিল, রামপুরা, মালিবাগ, বাসাবোসহ একাধিক এলাকা ঘুরে দেখে। পরে এটি কমলাপুর, সায়েদাবাদ, যাত্রাবাড়ী, ধোলাইখাল, নারিন্দা, গুলিস্তান, শাহবাগ, এলিফেন্ট রোড, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা, নিউ মার্কেট, কলাবাগান, ধানমন্ডি, ফার্মগেট, বিজয় সরণি ও মহাখালী পর্যন্ত বিভিন্ন সড়ক পর্যবেক্ষণ করে।
পরিদর্শনের সময় তার সঙ্গে ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসন সংশ্লিষ্ট প্রতিনিধি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বিশেষ সম্পাদক মুহাম্মদ বেলায়েত হোসেন মৃধা এবং প্রধানমন্ত্রীর একান্ত সচিব-২ মো. মেহেদুল ইসলাম।
বিজ্ঞাপন
উপ-প্রেস সচিব আরও জানান, সফরের সময় প্রধানমন্ত্রী সিগন্যাল মেনে নিজেই গাড়ি থামিয়ে বিভিন্ন এলাকার বর্জ্য ব্যবস্থাপনার অবস্থা পর্যবেক্ষণ করেন এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।








