প্রধানমন্ত্রীর নির্দেশনার পর হাতিরঝিলে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার

রাজধানীর বিভিন্ন এলাকায় কোরবানির পশুর বর্জ্য ও দীর্ঘদিনের জমে থাকা ময়লা-আবর্জনা দেখে অসন্তোষ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিজ্ঞাপন
তার নির্দেশনার পরপরই শনিবার (৩০ মে) সকাল থেকে হাতিরঝিল লেকে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।
প্রধানমন্ত্রীর উপ-প্রেসসচিব জাহিদুল ইসলাম রনি জানিয়েছেন, ঈদুল আজহার পরদিন শুক্রবার রাজধানীর বিভিন্ন এলাকায় বর্জ্য অপসারণ কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেন প্রধানমন্ত্রী।
বিজ্ঞাপন
এ সময় হাতিরপুল, এলিফ্যান্ট রোড, গ্রিন রোড, ফার্মগেট ও কারওয়ান বাজার এলাকায় কোরবানির বর্জ্যের পাশাপাশি পুরোনো ময়লা-আবর্জনাও সড়কে পড়ে থাকতে দেখা যায়।
পরিস্থিতিতে অসন্তোষ প্রকাশ করে দায়িত্ব পালনে গাফিলতির অভিযোগে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের দুই আঞ্চলিক নির্বাহী কর্মকর্তার বিরুদ্ধে সাময়িক বরখাস্তের নির্দেশ দেন তিনি।
বিজ্ঞাপন
উপ-প্রেসসচিব আরও জানান, রাজধানীর পরিচ্ছন্নতা ও সৌন্দর্য রক্ষায় গৃহীত পদক্ষেপের অংশ হিসেবে শনিবার সকাল থেকেই হাতিরঝিল লেকে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছে রাজউক। লেকের পরিবেশ উন্নয়ন এবং নগরবাসীর জন্য একটি পরিচ্ছন্ন ও মনোরম পরিবেশ নিশ্চিত করাই এ উদ্যোগের মূল লক্ষ্য।








