Logo

ভোক্তাপর্যায়ে আবারও বাড়ল পেট্রোল-অকটেনের দাম

profile picture
নিজস্ব প্রতিবেদক
১ জুন, ২০২৬, ১১:২৯
ভোক্তাপর্যায়ে আবারও বাড়ল পেট্রোল-অকটেনের দাম
ছবি: সংগৃহীত

ভোক্তাপর্যায়ে জ্বালানি তেলের মূল্য আবারও সমন্বয় করেছে সরকার। জুন মাসের জন্য পেট্রোল, অকটেন ও কেরোসিনের দাম লিটারপ্রতি ৫ টাকা বৃদ্ধি করা হয়েছে। তবে ডিজেলের দাম অপরিবর্তিত রাখা হয়েছে।

বিজ্ঞাপন

রবিবার (৩১ মে) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের এক বার্তায় নতুন এ মূল্যহার জানানো হয়।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১ জুন থেকে প্রতি লিটার ডিজেল ১১৫ টাকা, অকটেন ১৪৫ টাকা, পেট্রোল ১৪০ টাকা এবং কেরোসিন ১৩৫ টাকায় বিক্রি হবে।

মন্ত্রণালয় জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দামের ওঠানামার সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের বাজারে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।

বিজ্ঞাপন

এর আগে গত ৩০ এপ্রিল প্রকাশিত প্রজ্ঞাপন অনুযায়ী, মে মাসে প্রতি লিটার ডিজেলের দাম ছিল ১১৫ টাকা, অকটেন ১৪০ টাকা, পেট্রোল ১৩৫ টাকা এবং কেরোসিন ১৩০ টাকা।

উল্লেখ্য, গত ১৮ এপ্রিল সরকার সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়িয়েছিল। আন্তর্জাতিক বাজারের পরিস্থিতি বিবেচনায় প্রতি মাসে জ্বালানি তেলের মূল্য সমন্বয়ের নীতির অংশ হিসেবে এ মূল্য নির্ধারণ করা হয়ে থাকে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD