Logo

পদত্যাগ করলেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান

profile picture
নিজস্ব প্রতিবেদক
১ জুন, ২০২৬, ১৩:১১
পদত্যাগ করলেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান
ছবি: সংগৃহীত

শারীরিক অসুস্থতার কারণ উল্লেখ করে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রীর পদ থেকে সরে দাঁড়িয়েছেন দীপেন দেওয়ান। সোমবার (১ জুন) সকালে পবিত্র ঈদুল আজহার ছুটি শেষে তিনি পদত্যাগপত্র জমা দেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

বিজ্ঞাপন

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহাদী আমিন পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন।

দীপেন দেওয়ান বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-ধর্মবিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। তিনি গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হন।

বিজ্ঞাপন

এরপর ১৭ ফেব্রুয়ারি মন্ত্রিসভার সদস্য হিসেবে শপথ নিয়ে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন তিনি। পদত্যাগের বিষয়ে এখন পর্যন্ত বিস্তারিত কোনো বক্তব্য পাওয়া যায়নি।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD