Logo

ইসলামী ব্যাংকের সামনে পুলিশের সঙ্গে সংঘর্ষ, লাঠিচার্জ- জলকামান নিক্ষেপ

profile picture
নিজস্ব প্রতিবেদক
১ জুন, ২০২৬, ১২:০৭
ইসলামী ব্যাংকের সামনে পুলিশের সঙ্গে সংঘর্ষ, লাঠিচার্জ- জলকামান নিক্ষেপ
ছবি: সংগৃহীত

ইসলামী ব্যাংকের নবনিযুক্ত চেয়ারম্যানকে ঘিরে চলমান বিরোধের জেরে রাজধানীতে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ, জলকামান ও টিয়ারগ্যাস ব্যবহার করেছে বলে অভিযোগ উঠেছে।

বিজ্ঞাপন

সোমবার (১ জুন) সকালে ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে ব্যানার-ফেস্টুন নিয়ে জড়ো হন ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের সদস্যরা। তারা নতুন চেয়ারম্যানের নিয়োগের প্রতিবাদ জানিয়ে বিভিন্ন স্লোগান দেন এবং অবস্থান কর্মসূচি পালন করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ৯টার দিকে আন্দোলনকারীদের ব্যাংক এলাকা ও সড়ক থেকে সরিয়ে দিতে পুলিশ উদ্যোগ নেয়। এ সময় বিক্ষোভকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উত্তেজনা সৃষ্টি হলে সংঘর্ষের ঘটনা ঘটে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিচার্জের পাশাপাশি জলকামান ও টিয়ারগ্যাস নিক্ষেপ করে।

বিজ্ঞাপন

আন্দোলনকারীদের দাবি, তাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে অপ্রয়োজনীয় শক্তি প্রয়োগ করা হয়েছে। তাদের অভিযোগ, নতুন চেয়ারম্যানের নিয়োগ ব্যাংকের স্বচ্ছতা ও সুশাসন নিয়ে প্রশ্ন তৈরি করেছে। এ কারণেই তারা প্রতিবাদ কর্মসূচি পালন করছিলেন।

পুলিশি অভিযানের পর আন্দোলনকারীরা প্রথমে সরে গেলেও পরে আবার ব্যাংকের আশপাশে জড়ো হওয়ার চেষ্টা করেন। ঘটনার পর পুরো এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

বিজ্ঞাপন

এর আগে ব্যাংকের চেয়ারম্যান হিসেবে খুরশিদ আলমের নিয়োগের প্রতিবাদে মানববন্ধন ও বিভিন্ন কর্মসূচি পালন করে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম। সংগঠনটির নেতারা এ নিয়োগের বিরোধিতা করে নিজেদের অবস্থান তুলে ধরেন।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD