ঈদের ছুটি শেষে সচিবালয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী

পবিত্র ঈদুল আজহার ছুটি শেষে সরকারি কার্যক্রমে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (১ জুন) সকালে বাংলাদেশ সচিবালয়ে উপস্থিত হয়ে দিনের কর্মসূচি শুরু করেন তিনি।
বিজ্ঞাপন
প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি জানিয়েছেন, সকাল ১০টার দিকে সচিবালয়ে প্রবেশ করেন প্রধানমন্ত্রী। ঈদ-পরবর্তী প্রশাসনিক কার্যক্রমের গতি বাড়াতে দিনভর একাধিক গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেওয়ার সূচি রয়েছে তার।
সকালে খুলনা সিটি করপোরেশনের প্রশাসকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী। এরপর মন্ত্রিপরিষদ ভবনে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের বিভিন্ন কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করবেন তিনি।
বিজ্ঞাপন
এ ছাড়া দেশের ওষুধ শিল্পের বিকাশ ও আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা সক্ষমতা বাড়ানোর লক্ষ্যে আয়োজিত একটি বিশেষ সভায়ও অংশ নেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। সংশ্লিষ্টরা বলছেন, ঈদের ছুটি শেষে প্রশাসনের কার্যক্রমে গতি আনতে প্রধানমন্ত্রীর এ ব্যস্ত কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।








