রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্পের কম্পন অনুভূত হয়েছে। রবিবার (৭ জুন) রাত ১১টা ৩৬ মিনিটের দিকে এ ভূমিকম্প আঘাত হানে। তবে তাৎক্ষণিকভাবে কোনো ধরনের হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।
বিজ্ঞাপন
অ্যান্ড্রয়েড আর্থকোয়েক অ্যালার্ট সিস্টেমের তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভুটানের পুনাখা শহর থেকে প্রায় ৫ কিলোমিটার দূরে। রিখটার স্কেলে এর মাত্রা রেকর্ড করা হয়েছে ৫ দশমিক ৩।
ভূমিকম্পের কম্পন বাংলাদেশের বিভিন্ন স্থানের পাশাপাশি ভুটান, ভারতের কয়েকটি অঞ্চল এবং চীনের কিছু এলাকাতেও অনুভূত হয়েছে বলে জানা গেছে।








