Logo

অতিরিক্ত কর কমিশনার পদে ১৩ কর্মকর্তার পদোন্নতি

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৬ জুন, ২০২৬, ১৯:২৮
অতিরিক্ত কর কমিশনার পদে ১৩ কর্মকর্তার পদোন্নতি
ছবি: সংগৃহীত

বিসিএস (কর) ক্যাডারের ১৩ জন যুগ্ম কর কমিশনারকে পদোন্নতি দিয়ে অতিরিক্ত কর কমিশনার পদে উন্নীত করেছে সরকার। অর্থ মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই পদোন্নতির ঘোষণা দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৬ জুন) জারি করা আদেশে বলা হয়, পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের যোগদানের তারিখ থেকে নতুন পদে দায়িত্ব গ্রহণ কার্যকর হবে। এর মাধ্যমে জাতীয় রাজস্ব ব্যবস্থাপনায় অভিজ্ঞ এসব কর্মকর্তার দায়িত্ব ও কর্তৃত্ব আরও বৃদ্ধি পেল।

পদোন্নতি পাওয়া কর্মকর্তারা হলেন— ড. মো. নুরুল আমিন, দীপক কুমার চক্রবর্তী, মো. মাহবুবুল মোর্শেদ, মোহাম্মদ নাঈমুর রসুল, মো. সামছুল আলম, আয়েশা ফেরদৌসী, সাইয়ীদ ফাহদ আল করিম, নওসাবা ইসলাম, আসমাউল হুসনা, মোহাম্মদ হেফজুর রহমান, ফেরদৌসী হোসেন, শাহীনূর জাহান এবং সজীব কুমার সাহাজী।

বিজ্ঞাপন

মন্ত্রণালয়ের আদেশে উল্লেখ করা হয়েছে, পদোন্নতি কার্যকরের পর সংশ্লিষ্ট কর্মকর্তারা অতিরিক্ত কর কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন এবং সরকারি বিধি অনুযায়ী তাদের নতুন পদমর্যাদা ও সুবিধা প্রযোজ্য হবে।

তবে পদোন্নতির বিষয়ে একটি শর্তও রাখা হয়েছে। আদেশে বলা হয়েছে, ভবিষ্যতে যদি কোনো কর্মকর্তার বিরুদ্ধে বিরূপ, গোপন বা ভিন্নধর্মী তথ্য পাওয়া যায়, তাহলে প্রয়োজন অনুযায়ী পদোন্নতি সংক্রান্ত আদেশের সংশ্লিষ্ট অংশ সংশোধন কিংবা বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করবে।

বিজ্ঞাপন

কর প্রশাসনের কর্মকর্তাদের মতে, পদোন্নতির মাধ্যমে অভিজ্ঞ জনবলকে আরও গুরুত্বপূর্ণ দায়িত্বে যুক্ত করা হলে রাজস্ব আদায় কার্যক্রম, কর ব্যবস্থাপনার দক্ষতা বৃদ্ধি এবং প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হবে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD