Logo

মোহাম্মদপুরের অপরাধীদের কঠোর বার্তা স্বরাষ্ট্রমন্ত্রীর

profile picture
নিজস্ব প্রতিবেদক
২০ জুন, ২০২৬, ১৬:০৬
মোহাম্মদপুরের অপরাধীদের কঠোর বার্তা স্বরাষ্ট্রমন্ত্রীর
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ | ফাইল ছবি

রাজধানীর মোহাম্মদপুর এলাকার অপরাধীদের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, যেকোনো মূল্যে মোহাম্মদপুরের অপরাধ দমন করা হবে এবং এলাকাটিকে সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা হবে।

বিজ্ঞাপন

শনিবার (২০ জুন) দুপুরে সচিবালয়ে আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদান রাখা পুলিশ সদস্যদের পুরস্কার প্রদান অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

মোহাম্মদপুরের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দীর্ঘদিন ধরে এলাকাটি বিভিন্ন ধরনের অপরাধ কর্মকাণ্ডের কেন্দ্র হিসেবে পরিচিত। তবে বর্তমান সরকার দ্রুত সময়ের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বদ্ধপরিকর। তিনি জানান, মোহাম্মদপুরকে সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে এনে অপরাধমুক্ত পরিবেশ নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন

আগের যেকোনো সরকারের তুলনায় বর্তমান সরকার অনেক বেশি গতিতে ও দৃঢ়তার সঙ্গে কাজ করছে জানিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘সেটি এরই মধ্যে সবার দৃষ্টিগোচর হয়েছে।’

ইন্টারপোলের মাধ্যমে সুনির্দিষ্ট ও কঠোর উদ্যোগ নেওয়া হয়েছে বলেই সাবেক আইজিপি বেনজীর আহমেদকে দুবাইয়ে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে দাবি করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘তার বিরুদ্ধে থাকা মামলাসহ প্রয়োজনীয় সব কাগজপত্র সেই দেশে পাঠানো হয়েছে। আশা করি, দেশটির সরকার দ্রুতই সমস্ত আইনি প্রক্রিয়া শেষ করে তাকে বাংলাদেশে ফেরত পাঠাবে।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘একটা সময় মানুষের মধ্যে সাধারণ ধারণা তৈরি হয়েছিল যে পুলিশ বাহিনী নিষ্ক্রিয় হয়ে গেছে। কিন্তু আজ পুলিশ সেই গৌরব ও সক্রিয়তা ফিরে পেয়েছে।’ দেশের নির্বাচিত সরকার আসার পরে পুলিশ সদস্যরা এত বেশি দায়িত্ব পালন করছেন যে তাদের প্রশংসনীয় কাজের স্বীকৃতিস্বরূপ আজ পুরস্কৃত করা হচ্ছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD