Logo

বরিশালের নতুন ডিসি মামুন খন্দকার

profile picture
নিজস্ব প্রতিবেদক
১ জুলাই, ২০২৬, ২১:৪৩
বরিশালের নতুন ডিসি মামুন খন্দকার
ছবি: সংগৃহীত

বরিশাল জেলার নতুন জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. মামুন খন্দকারকে নিয়োগ দিয়েছে সরকার। একই সঙ্গে বর্তমান জেলা প্রশাসক মো. খায়রুল আলম সুমনকে তার দায়িত্ব থেকে সরিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।

বিজ্ঞাপন

বুধবার (১ জুলাই) সন্ধ্যায় এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা প্রজ্ঞাপনে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. ইসমাইল হোসেন স্বাক্ষর করেন।

বিজ্ঞাপন

প্রজ্ঞাপন অনুযায়ী, বর্তমানে জনপ্রশাসন মন্ত্রণালয়ে উপসচিব হিসেবে কর্মরত মো. মামুন খন্দকারকে বরিশালের জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

অন্যদিকে, বর্তমানে বরিশালের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালনরত মো. খায়রুল আলম সুমনকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD