খামেনির জানাজায় যোগ দিতে ইরানের পথে স্পিকার হাফিজ উদ্দিন

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির জানাজায় অংশ নিতে ঢাকা ছেড়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। বৃহস্পতিবার (২ জুলাই) সকাল সাড়ে ৭টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি ইরানের উদ্দেশে রওনা হন।
বিজ্ঞাপন
জানা গেছে, জানাজা ও সংশ্লিষ্ট রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতায় অংশগ্রহণ শেষে আগামী ৪ জুলাই তার দেশে ফেরার কথা রয়েছে।
তথ্য অনুযায়ী, আয়াতুল্লাহ আলি খামেনি ১৯৩৯ সালের ১৯ এপ্রিল ইরানের উত্তর-পূর্বাঞ্চলের মাশহাদ শহরে জন্মগ্রহণ করেন। ২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি তিনি শাহাদাৎবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর।
আরও পড়ুন: বরিশালের নতুন ডিসি মামুন খন্দকার
বিজ্ঞাপন
ইরানের রাজনৈতিক ও ধর্মীয় ইতিহাসে খামেনি দীর্ঘ সময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের পর গঠিত নতুন রাষ্ট্রব্যবস্থায় তিনি গুরুত্বপূর্ণ দায়িত্বে অধিষ্ঠিত হন। ১৯৮০ সালে স্বল্প সময়ের জন্য প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করেন। একই সময়ে ইরান-ইরাক যুদ্ধ শুরু হলে তিনি ইসলামী বিপ্লবী বাহিনীর তত্ত্বাবধায়ক হিসেবে দায়িত্ব পালন করেন এবং পরে দেশটির প্রেসিডেন্ট নির্বাচিত হন।

পরবর্তীতে ১৯৮৯ সালে ইরানের বিপ্লবের নেতা রুহুল্লাহ খোমেনির মৃত্যুর পর বিশেষজ্ঞ পরিষদের সিদ্ধান্তে আয়াতুল্লাহ আলি খামেনিকে দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা হিসেবে দায়িত্ব দেওয়া হয়। এরপর দীর্ঘ সময় তিনি ইরানের রাষ্ট্রীয় ও ধর্মীয় নেতৃত্বে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
বিজ্ঞাপন
নির্ধারিত কর্মসূচি অনুযায়ী, ৪ থেকে ৮ জুলাইয়ের মধ্যে রাজধানী তেহরান, পবিত্র নগরী কুম এবং মাশহাদে জানাজা ও দাফনের আনুষ্ঠানিকতা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এছাড়া ইরাকের বাগদাদ, কাজমিন, কারবালা ও নাজাফ শহরেও তাকে স্মরণ করে বিভিন্ন ধর্মীয় ও আনুষ্ঠানিক কর্মসূচির আয়োজন করা হবে।








