Logo

গুলশান, বনানী ও বারিধারা লেক রক্ষায় কঠোর নির্দেশ প্রধানমন্ত্রীর

profile picture
নিজস্ব প্রতিবেদক
৬ জুলাই, ২০২৬, ১৯:১০
গুলশান, বনানী ও বারিধারা লেক রক্ষায় কঠোর নির্দেশ প্রধানমন্ত্রীর
ছবি: সংগৃহীত

ঢাকার গুলশান, বনানী ও বারিধারা লেকের পরিবেশ সংরক্ষণ, পানিদূষণ নিয়ন্ত্রণ এবং কার্যকর বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বিজ্ঞাপন

সোমবার (৬ জুলাই) সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় এ নির্দেশনা দেওয়া হয়। সভায় গুলশান, বনানী, বারিধারা ও নিকেতন এলাকার ভবনগুলোর পয়োনিষ্কাশন সংযোগ এবং লেক দূষণমুক্ত করার সার্বিক কার্যক্রম পর্যালোচনা করা হয়।

আরও পড়ুন

বিজ্ঞাপন

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলুর বরাতে জানা গেছে, সভায় লেক থেকে বর্জ্য অপসারণ, পানিদূষণ নিয়ন্ত্রণ এবং পরিবেশ রক্ষায় সংশ্লিষ্ট মন্ত্রণালয়, সিটি করপোরেশন ও দায়িত্বপ্রাপ্ত সংস্থাগুলোর সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

বিজ্ঞাপন

সভায় কর্মকর্তারা জানান, লেকের দূষণ কমাতে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়া হয়েছে। যেসব ভবনের পয়োবর্জ্য সরাসরি লেকে গিয়ে পড়ছে, তা বন্ধে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার প্রয়োজনীয়তার বিষয়েও আলোচনা হয়।

এ ছাড়া লেকের পরিবেশ রক্ষায় স্যুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট (এসটিপি) স্থাপন, লেক ও সংযুক্ত খাল নিয়মিত পরিষ্কার রাখা, জমে থাকা বর্জ্য অপসারণ এবং পানিপ্রবাহ স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।

কড়াইল বস্তির বর্জ্য যাতে সরাসরি লেকে না পড়ে, সে জন্য সম্ভাব্য কর্মপরিকল্পনা নিয়েও সভায় আলোচনা হয়েছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

সভায় গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আব্দুস সালাম, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম মিল্টন, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান রিয়াজুল ইসলামসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD