সরকারি চাকরিতে ৫ লাখ পদে নিয়োগ নিয়ে বড় সুখবর

সরকারি দপ্তরগুলোর দীর্ঘদিনের শূন্য পদ পূরণে ৬ মাস, ১ বছর ও ৫ বছর মেয়াদি বিশেষ কর্মপরিকল্পনা হাতে নিয়েছে সরকার। বর্তমানে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে অনুমোদিত পদের বিপরীতে ৫ লাখ ২১ হাজার ৯২২টি পদ খালি রয়েছে।
বিজ্ঞাপন
মঙ্গলবার (৭ জুলাই) জাতীয় সংসদের অধিবেশনে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সাবিকুন্নাহারের এক লিখিত প্রশ্নের জবাবে এ তথ্য জানান জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
প্রতিমন্ত্রী জানান, ২০২৫ সাল পর্যন্ত সর্বশেষ হালনাগাদ তথ্য অনুযায়ী সরকারের বিভিন্ন দপ্তরে অনুমোদিত মোট পদের সংখ্যা ১৯ লাখ ৮৬ হাজার ২৭২টি। এর মধ্যে বর্তমানে শূন্য রয়েছে ৫ লাখ ২১ হাজার ৯২২টি পদ।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
তিনি বলেন, সরকারের কর্মপরিকল্পনার আওতায় স্বচ্ছতা ও দ্রুততার সঙ্গে প্রায় পাঁচ লাখ সরকারি কর্মচারী নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে সব মন্ত্রণালয় ও বিভাগকে তাদের নিয়োগের সর্বশেষ অবস্থা, শূন্য পদের তথ্য এবং নিয়োগের চাহিদাপত্র (রিকুইজিশন) দ্রুত জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানোর নির্দেশনা দেওয়া হয়েছে।
এ ছাড়া দ্রুত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ এবং শূন্য পদগুলো পূরণে সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের জন্যও সংশ্লিষ্ট সব মন্ত্রণালয় ও বিভাগকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।








