Logo

বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে বিএনপি নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর

profile picture
নিজস্ব প্রতিবেদক
১০ জুলাই, ২০২৬, ১৭:০৪
বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে বিএনপি নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর
ছবি: সংগৃহীত

চলমান বন্যা ও দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে প্রশাসনের পাশাপাশি বিএনপির নেতাকর্মীদেরও সক্রিয় হওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ তথ্য জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন।

বিজ্ঞাপন

শুক্রবার (১০ জুলাই) রাজধানীর মিরপুরে সরকারি বাঙলা কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠানে উপস্থিত হয়ে মাহদী আমিন এসব তথ্য জানান।

মাহদী আমিন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান প্রশাসনকে দুর্যোগ ও বন্যাকবলিত এলাকায় সর্বোচ্চ দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে বিএনপির সব পর্যায়ের নেতাকর্মীদের দলীয়ভাবে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে প্রয়োজনীয় সহায়তা কার্যক্রম পরিচালনার আহ্বান জানিয়েছেন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

তিনি আরও জানান, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে ইতোমধ্যে ২ কোটি ১৫ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। পাশাপাশি দুর্গত এলাকায় বিতরণের জন্য আড়াই হাজার মেট্রিক টন চালও পাঠানো হয়েছে, যাতে ক্ষতিগ্রস্ত মানুষের খাদ্যসংকট কিছুটা হলেও লাঘব করা যায়।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্রের বরাত দিয়ে মাহদী আমিন বলেন, সরকার দুর্যোগ মোকাবিলায় সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে এবং ক্ষতিগ্রস্ত মানুষের কাছে দ্রুত ত্রাণ ও প্রয়োজনীয় সহায়তা পৌঁছে দিতে সংশ্লিষ্ট সব সংস্থাকে নির্দেশনা দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, জনগণের প্রত্যাশা পূরণে বর্তমান সরকার আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে এবং যেকোনো দুর্যোগে মানুষের পাশে থেকে প্রয়োজনীয় সহায়তা অব্যাহত রাখবে।

বিজ্ঞাপন

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD