Logo

জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে বিএনপি

profile picture
জেলা প্রতিনিধি
টাঙ্গাইল
১০ জুলাই, ২০২৬, ১৮:৩৫
জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে বিএনপি
ছবি: সংগৃহীত

জুলাই জাতীয় সনদে স্বাক্ষরিত প্রতিটি অঙ্গীকার বিএনপি অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে বলে জানিয়েছেন দলটির কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।

বিজ্ঞাপন

শুক্রবার (১০ জুলাই) বিকেলে টাঙ্গাইল নতুন বাসস্ট্যান্ডে যাত্রীসেবার মানোন্নয়নের লক্ষ্যে স্থাপিত অভিযোগ কেন্দ্র উদ্বোধনের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

সুলতান সালাউদ্দিন টুকু বলেন, জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে প্রধানমন্ত্রী একাধিকবার স্পষ্ট অবস্থান তুলে ধরেছেন। বিএনপি যে সনদে স্বাক্ষর করেছে, তার প্রতিটি প্রতিশ্রুতি যথাযথভাবে বাস্তবায়ন করা হবে। এ বিষয়ে কোনো ধরনের সংশয়ের সুযোগ নেই। রাজনৈতিক কারণে বিভিন্ন পক্ষ নানা মন্তব্য করতে পারে, তবে বিএনপির অবস্থান শুরু থেকেই পরিষ্কার এবং ভবিষ্যতেও একই থাকবে।

সীমান্ত পরিস্থিতি নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, দেশের সার্বভৌম স্বার্থ ও জনগণের কল্যাণকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েই সব সিদ্ধান্ত নেওয়া হবে। জাতীয় স্বার্থের বাইরে গিয়ে কোনো পদক্ষেপ নেওয়া হবে না।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

এর আগে টাঙ্গাইল নতুন বাসস্ট্যান্ডে জেলা বাস-মিনিবাস মালিক সমিতির উদ্যোগে স্থাপিত যাত্রী অভিযোগ কেন্দ্রের উদ্বোধন করেন তিনি।

এ সময় তিনি বলেন, যাত্রীদের নিরাপদ, মানসম্মত ও হয়রানিমুক্ত সেবা নিশ্চিত করার লক্ষ্যেই অভিযোগ কেন্দ্র চালু করা হয়েছে। কোনো যাত্রী ভোগান্তির শিকার হলে সেখানে অভিযোগ জানাতে পারবেন। অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা বাস-মিনিবাস মালিক সমিতির আহ্বায়ক শফিকুর রহমান খান (শফিক), সদস্য সচিব নিলুফা ইয়াসমিন, যুগ্ম আহ্বায়ক তারেকুল ইসলাম খান ঝলকসহ সমিতির অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD