জাতীয় সংসদ প্রাঙ্গণে জমির উদ্দিন সরকারের জানাজা সম্পন্ন

জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণে সাবেক রাষ্ট্রপতি, জাতীয় সংসদের সাবেক স্পিকার ও প্রবীণ রাজনীতিক ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের দ্বিতীয় জানাজা সম্পন্ন হয়েছে। রবিবার (১২ জুলাই) বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জানাজা অনুষ্ঠিত হয়। এতে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি, রাজনৈতিক নেতা, সংসদ সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
বিজ্ঞাপন
জানাজার আগে মরহুমের কফিনে ফুল দিয়ে শেষ শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী, জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদসহ বিএনপির শীর্ষ নেতারা।

জানাজায় অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান, বিএনপির মহাসচিব এবং স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সংসদ সদস্য ড. আব্দুল মঈন খান, স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য এবং অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য এবং বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু, জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ, ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, চিফ হুইপ মো. নুরুল ইসলাম, জামায়াতের আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এবং কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সংসদ সদস্য, মন্ত্রী, সাংবাদিক, পেশাজীবী, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং বিভিন্ন পর্যায়ের বিশিষ্ট ব্যক্তিরা জানাজায় অংশ নিয়ে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।








