কাতারের উদ্দেশে ঢাকা ছাড়লেন স্পিকার

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম সরকারি সফরে কাতারের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন।
বিজ্ঞাপন
মঙ্গলবার (১৪ জুলাই) সকাল ১১টা ২০ মিনিটে তিনি রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কাতারের উদ্দেশে রওনা হন।
এই সফরে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন এবং আধুনিক কাতারের স্থপতি হিসেবে পরিচিত সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির মৃত্যুতে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে শোক প্রকাশ ও সমবেদনা জ্ঞাপন করবেন।
জানা গেছে, সফর শেষে আগামী ১৬ জুলাই জাতীয় সংসদের স্পিকারের দেশে ফেরার কথা রয়েছে।








