Logo

৪৫ বছর পর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকারী আটক

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৬ জুলাই, ২০২৬, ১৫:৩০
৪৫ বছর পর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকারী আটক
ছবি: সংগৃহীত

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দীর্ঘ ৪৫ বছর পর অবসরপ্রাপ্ত মেজর মোজাফ্ফর হোসেনকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে বিষয়টি নিশ্চিত করেন ডিবির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম।

বিজ্ঞাপন

তিনি জানান, রাজধানীর বনানী ডিওএইচএস এলাকা থেকে গত রাতে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মেজর মোজাফ্ফর হোসেনকে আটক করা হয়। বর্তমানে তাকে ডিবি হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

ডিবি সূত্রে জানা গেছে, ১৯৮১ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের পর গ্রেপ্তার এড়াতে মোজাফ্ফর হোসেন দেশ ছেড়ে পালিয়ে যান। দীর্ঘদিন পলাতক থাকার পর গোয়েন্দা নজরদারির মাধ্যমে তাকে আটক করা হয়েছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD