মাতারবাড়ি মেগা প্রকল্প পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারি সফরে আগামীকাল রবিবার (৯ আগস্ট) কক্সবাজারের মহেশখালী ও চট্টগ্রাম যাচ্ছেন। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর মহেশখালী ও চট্টগ্রামে এটি তার প্রথম সফর।
বিজ্ঞাপন
সফরে মহেশখালীর অন্যতম বড় প্রকল্প মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী। পাশাপাশি চট্টগ্রামের বাঁশখালী, ফটিকছড়ি ও হাটহাজারীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন কার্যক্রমে অংশ নেওয়া, শীর্ষ আলেমদের সঙ্গে সাক্ষাৎ এবং সাংগঠনিক সভায় যোগ দেওয়ার কথা রয়েছে।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রটোকল অফিসার-১ মো. উজ্জ্বল হোসেনের স্বাক্ষর করা গত ৪ আগস্টের সরকারি চিঠি এবং প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলীর নিশ্চিতকরণ অনুযায়ী সফরের বিস্তারিত কর্মসূচি চূড়ান্ত হয়েছে।
প্রধানমন্ত্রীর সফর ঘিরে কক্সবাজারের স্থানীয় প্রশাসন ও দলীয় পর্যায়ে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
সফরসূচি অনুযায়ী, রোববার সকাল ৮টা ৪৫ মিনিটে প্রধানমন্ত্রী তার বাসভবন থেকে সড়কপথে তেজগাঁও বিমানবন্দরের উদ্দেশে রওনা হবেন। সকাল ৯টায় হেলিকপ্টারে মহেশখালীর মাতারবাড়ীর উদ্দেশে যাত্রা করবেন তিনি। সকাল সাড়ে ১০টার দিকে সেখানে পৌঁছানোর পর মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প এবং মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষের (মিডা) কার্যক্রম পরিদর্শন করবেন।
এ সময় মেগা প্রকল্পগুলোর অগ্রগতি নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তা ও প্রকৌশলীদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময়ের কথা রয়েছে।
কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনের সংসদ সদস্য আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ প্রধানমন্ত্রীর সফরের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, এটি কোনো জনসভা নয়; সফরটি পুরোপুরি সরকারি কার্যক্রমকেন্দ্রিক। মহেশখালীর মেগা প্রকল্পগুলো শুধু বাংলাদেশের জন্য নয়, বৈশ্বিক অর্থনীতির ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ হাব হিসেবে গড়ে উঠছে।
বিজ্ঞাপন
তিনি আরও জানান, প্রধানমন্ত্রীর সফরে মহেশখালীবাসীর দীর্ঘদিনের দাবি ‘কক্সবাজারের সঙ্গে সংযোগকারী মহেশখালী সেতু’ নির্মাণের বিষয়টি গুরুত্ব দিয়ে তুলে ধরা হবে।








