Logo

চট্টগ্রামে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকবে সরকার: আমির খসরু

profile picture
জেলা প্রতিনিধি
চট্টগ্রাম
১৪ আগস্ট, ২০২৬, ১৭:৫২
চট্টগ্রামে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকবে সরকার: আমির খসরু
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি জাহাজভাঙা কারখানায় বিষাক্ত গ্যাস ছড়িয়ে অন্তত নয় শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে সরকার তদন্ত কমিটি গঠন করেছে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

বিজ্ঞাপন

শুক্রবার (১৪ আগস্ট) বিকেল ৪টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে দুর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান তিনি।

মন্ত্রী বলেন, সীতাকুণ্ডের শিপব্রেকিং ইয়ার্ডে গ্যাস লিকেজের ঘটনায় নিহত ও আহতদের পরিবারের পাশে সরকার থাকবে। ইতোমধ্যে ইয়ার্ড মালিকপক্ষ নিহতদের প্রতিটি পরিবারকে ১০ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছে।

তিনি জানান, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে সরকার একটি তদন্ত কমিটি গঠন করছে। তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। মালিকপক্ষের কোনো ধরনের গাফিলতি পাওয়া গেলে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

ঘটনাস্থলে বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ার কথা উল্লেখ করে আমির খসরু বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও ফায়ার সার্ভিসের পাশাপাশি সেনাবাহিনীর সদস্যরাও কাজ করছেন।

এদিকে ইয়ার্ড মালিক ফেরদৌস ওয়াহিদ জানিয়েছেন, আহতদের উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হবে। একই সঙ্গে নিহতদের পরিবারকে সরকারি বিধিবিধানের বাইরে প্রয়োজনীয় সহযোগিতা ও ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দেন তিনি।

বিজ্ঞাপন

শুক্রবার সকাল ৯টার দিকে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে একটি ট্যাংক থেকে বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ে। এতে একে একে আটজনের মৃত্যু হয়। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিকেল সাড়ে ৪টা পর্যন্ত নিহতদের মধ্যে সাতজনের পরিচয় শনাক্ত করা হয়েছে। তারা হলেন—সীতাকুণ্ডের ভাটিয়ারীর সানী জলদাশ (২২), পলাশ জলদাশ (২৭), মুনছুর আলী (৪০), নাসির উদ্দিন (৩৮), জামালপুরের হাবীবুর রহমান, গাইবান্ধার খোকন এবং আব্দুল আমীল রানা।

দুর্ঘটনার বিষয়ে জাহাজভাঙা শিল্পের সংগঠন বাংলাদেশ শিপব্রেকার্স অ্যান্ড রিসাইক্লার্স অ্যাসোসিয়েশন (বিএসবিআরএ) সভাপতি মোহাম্মদ মহসিন জানান, ঘটনার কারণ অনুসন্ধানে সংগঠনের পক্ষ থেকেও পাঁচ সদস্যের একটি তদন্ত দল গঠন করা হয়েছে।

বিজ্ঞাপন

সরকারের পাশাপাশি মালিকপক্ষও তদন্তের মাধ্যমে দুর্ঘটনার প্রকৃত কারণ বের করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD