চট্টগ্রামে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাস লিকেজে তিনজন নিহত

চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাস লিকেজের ঘটনায় তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ১০ জন আহত হয়েছেন। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হচ্ছে।
বিজ্ঞাপন
শুক্রবার (১৪ আগস্ট) সকালে উপজেলার ভাটিয়ারীতে অবস্থিত ফেরদৌস স্টিল শিপ রিসাইক্লিং ইন্ডাস্ট্রিজে এ দুর্ঘটনা ঘটে। ফেরদৌস স্টিল শিপইয়ার্ডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ফেরদৌস ওয়াহিদ জানান, বিষাক্ত গ্যাস লিকেজের ঘটনায় ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়েছে।
চট্টগ্রাম পুলিশ সুপার (এসপি) মাহমুদা বেগম জানান, ঘটনাটি বিস্ফোরণের কারণে ঘটেনি। বিষাক্ত গ্যাস লিকেজ থেকেই তিনজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন।
বিস্তারিত আসছে...








