Logo

প্রতিবন্ধিতার সুযোগ নিয়ে একাধিকবার ধর্ষণ: ৫ মাসের অন্তঃসত্ত্বা তরুণী

profile picture
উপজেলা প্রতিনিধি
ঠাকুরগাঁও
২১ অক্টোবর, ২০২৬, ১৯:৪৬
প্রতিবন্ধিতার সুযোগ নিয়ে একাধিকবার ধর্ষণ: ৫ মাসের অন্তঃসত্ত্বা তরুণী
শারীরিক ও বুদ্ধিপ্রতিবন্ধী এক তরুণী। ছবি প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় শারীরিক ও বুদ্ধিপ্রতিবন্ধী এক তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। প্রাথমিক চিকিৎসা প্রতিবেদনে ওই তরুণী পাঁচ মাসের অন্তঃসত্ত্বা বলে জানা গেছে। ঘটনাটি এলাকায় উদ্বেগ ও চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

বিজ্ঞাপন

ভুক্তভোগীর পরিবারের অভিযোগ, উপজেলার একটি গ্রামের ২১ বছর বয়সী তরুণীর সঙ্গে একই উপজেলার ১৯ বছর বয়সী এক যুবকের দীর্ঘদিন ধরে পরিচয় ছিল। সেই পরিচয়ের সূত্র ধরে তরুণীর প্রতিবন্ধিতার সুযোগ নিয়ে তাঁকে একাধিকবার ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ করেছে পরিবার।

আরও পড়ুন

বিজ্ঞাপন

পরিবারের সদস্যরা জানান, তরুণী শারীরিক ও বুদ্ধিপ্রতিবন্ধী হওয়ায় প্রথমদিকে তাঁরা বিষয়টি বুঝতে পারেননি। পরে তাঁর শারীরিক পরিবর্তন লক্ষ করে স্থানীয় চিকিৎসকের কাছে নেওয়া হলে পরীক্ষায় পাঁচ মাসের অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি জানা যায়।

বিজ্ঞাপন

ভুক্তভোগীর বাবা বলেন, আমার মেয়ে প্রতিবন্ধী, ও কিছু বোঝে না। এই সুযোগ নিয়ে ওর জীবনটা নষ্ট করে দিয়েছে। আমি এর সঠিক বিচার চাই।

এদিকে অভিযুক্ত যুবকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি অভিযোগ মিথ্যা বলে দাবি করেন।

এ বিষয়ে হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, এ বিষয়ে এখনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে মেডিকেল রিপোর্ট যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিজ্ঞাপন

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD