Logo

কক্সবাজার সমুদ্র সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু

profile picture
জেলা প্রতিনিধি
কক্সবাজার
২১ অক্টোবর, ২০২৬, ১৮:৫৯
কক্সবাজার সমুদ্র সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু
ছবি: সংগৃহীত

কক্সবাজারের হিমছড়ি সমুদ্র সৈকতে গোসল করতে নেমে তিন পর্যটকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুজন পর্যটক নিখোঁজ রয়েছেন। তাঁদের উদ্ধারে অভিযান চালাচ্ছে পুলিশ। বুধবার (২১ অক্টোবর) কক্সবাজারের হিমছড়ি এলাকার মারিনা রিসোর্টের জাদুঘরসংলগ্ন সৈকতে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিল্লুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, পর্যটকদের একটি দল ওই সৈকতে সাগরে গোসল করতে নেমেছিল। এ সময় সাগরের প্রবল ঢেউ ও স্রোতে তাঁরা ভেসে যান।

আরও পড়ুন

বিজ্ঞাপন

ঘটনার পর স্থানীয় লোকজনের সহায়তায় একজন পর্যটককে জীবিত উদ্ধার করা হয়। পরে তাঁকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আরও জানান, ঘটনাস্থল থেকে তিন পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে এখনো দুজন পর্যটকের খোঁজ পাওয়া যায়নি। নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে পুলিশ তল্লাশি অভিযান চালিয়ে যাচ্ছে।

সাগরে গোসল করতে নেমে একসঙ্গে একাধিক পর্যটকের এমন হতাহতের ঘটনায় সৈকত এলাকায় উদ্বেগ তৈরি হয়েছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD