গভীর রাতে অভিযান, লিচুবাগান থেকে উদ্ধার ১০৩টি তাজা ককটেল

রাজশাহী মহানগরের কাশিয়াডাঙ্গা থানা এলাকার একটি লিচুবাগান থেকে ১০৩টি তাজা হাতে তৈরি ককটেল উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৫)। মঙ্গলবার (২০ অক্টোবর) দিবাগত রাত ২টার দিকে আদুবুড়ি উপরিমাঠ এলাকায় অভিযান চালিয়ে এসব বিস্ফোরক উদ্ধার করা হয়।
বিজ্ঞাপন
বুধবার (২১ অক্টোবর) সকালে এসআরবি-৫-এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, গোপন সংবাদের ভিত্তিতে আদুবুড়ি উপরিমাঠ এলাকার ওই লিচুবাগানে অভিযান পরিচালনা করা হয়। এ সময় সেখানে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা একটি সিমেন্টের বস্তার ভেতর ১০৩টি ককটেল পাওয়া যায়। পরে সেগুলো জব্দ করেন অভিযান পরিচালনাকারী সদস্যরা।
আরও পড়ুন
বিজ্ঞাপন
এসআরবি-৫ জানিয়েছে, উদ্ধার করা ককটেলগুলো পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কাশিয়াডাঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।
বিজ্ঞাপন
এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। উদ্ধার করা ককটেলগুলো সেখানে কীভাবে এল এবং এর সঙ্গে কারা জড়িত, সে বিষয়ে বিস্তারিত তথ্য সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়নি।








