হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু

হঠাৎ অসুস্থ হয়ে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি হয়েছেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু। বুধবার (২১ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে রক্তশূন্যতা নিয়ে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
বিজ্ঞাপন
ভূমিমন্ত্রীর সহকারী একান্ত সচিব (এপিএস) নাজমুল হক ডিকেন জানান, গত কয়েক দিন ধরেই শারীরিকভাবে অসুস্থ বোধ করছিলেন মন্ত্রী। মঙ্গলবার (২০ অক্টোবর) রাজশাহীর ঐতিহাসিক মাদরাসা মাঠে আয়োজিত একটি জনসভায় অংশ নেন তিনি। পরদিন সকালে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে রামেক হাসপাতালে নেওয়া হয়।
নাজমুল হক ডিকেন আরও জানান, ভূমিমন্ত্রী তার দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বুধবার সন্ধ্যায় নিজের ফেসবুক পোস্টেও অসুস্থতার কথা জানান মিজানুর রহমান মিনু। তিনি লেখেন, “আমি অসুস্থ। আমার সুস্থতার জন্য প্রিয় রাজশাহীবাসীসহ সারা দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করছি। যাতে আল্লাহ তায়ালা আমাকে সুস্থতা দান করেন। দ্রুত সুস্থ হয়ে জনসেবায় আত্মনিয়োগ করতে পারি।”
বিজ্ঞাপন
এদিকে, ভূমন্ত্রীর হাসপাতালে ভর্তির খবর পেয়ে তাকে দেখতে যান রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন, রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন, রাজশাহী মহানগর বিএনপির সহসভাপতি নজরুল হুদা ও ওয়ালিউল হক রানা। এ ছাড়া রাজশাহী জেলা ড্যাবের সভাপতি ডা. ওয়াসিম হোসেনসহ চিকিৎসক ও বিএনপির নেতারা হাসপাতালে গিয়ে তার খোঁজখবর নেন।







